স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম জামালের পিতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী আমির আলী (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না..রাজিউন।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ২ মেয়ে সহ অংসখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হবে।
শোক প্রকাশ:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামালের পিতা আমীর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য, কেউনবাড়ি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আওয়ামী লীগ নেতা এমেল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল ।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।