স্টাফ রির্পোটার:
দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের কাছ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান দায়িত্ব গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ। সভায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় যোগ দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান।
এরপর দুপুরে তিনি জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ,
সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক কর্মী মিটন দেব উপস্থিত ছিলেন।