জগন্নাথপুরের পাটলী ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে ও কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরণায় যুক্তরাজ্য বিএনপির চার নেতার অর্থায়নে পাচঁশত পরিবারের মধ্যে ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ

মো: হোসাইন জাকির ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরণায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সারা দেশের ন্যায় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের অসহায় দিনমজুর ও সাধারণ জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপি নেতা শাহ সোহেল আহমদ, জামিউল ইসলাম, আব্দুল কবির, রফিকুল রহমান রফু মিয়ার অর্থায়নে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুবিধা বঞ্চিত শ্রমজীবী অসহায় দরিদ্র পাঁচশত পরিবারের মধ্যে ঈদ উপহারের বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস অন্যদিকে ভয়াবহ বন্যা , সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন জগন্নাথপুর উপজেলার অসহায় দরিদ্রদের পাশাপাশি সকল পেশার মানুষজন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরণায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ সোহেল আহমদ, যুক্তরাজ্যের কভেন্ট্রি বিএনপির প্রেসিডেন্ট মো: জামিউল ইসলাম , বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কবির ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল রহমান রফু মিয়ার যৌথ অর্থায়নে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পাচঁশত অসহায় দিনমজুর ,কর্মহীন খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহারের বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় ,পাটলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পরিচালনায় পাঁচশত পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অথিতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান বলেছেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরনায় জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃত্বে ইতো মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাড়াও জগন্নাথপুর উপজেলার , সৈয়দপুর শাহারপাড়া, পাইলগাঁও, চিলাউড়া হলদিপুর, ও রাণীগঞ্জ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় পাটলী ইউনিয়নের পাচঁশত পরিবারের মধ্যে ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণে অর্থায়ন করায় যুক্তরাজ্য বিএনপি নেতা শাহ সোহেল আহমদ, মো: জামিউল ইসলাম, মো: আব্দুল কবির ও রফিকুল রহমান রফু মিয়ার প্রতি অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সহ সভাপতি আলহাজ অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম ,যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু।

পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি শফিকুল আলম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন নুরুল , জগন্নাথপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফারুক মিয়া,

পাটলী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সুলেমান আলী, সাবেক সাধারন সম্পাদক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, মামুনুর রশিদ, জুনাইদ আহমেদ জুনেদ, শামসুল ইসলাম জাবির, মিজানুর রহমান মিজান, জয়নুর আহমেদ, শাকিল আহমেদ, হুমায়ুন খান, রুহুল আমিন, এমদাদ আহমদ, আল কবির, সাইদুল ইসলাম, আশরাফ আহমদ ,

জাবেদ আহমদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা ইমরান আহমদ, হেলাল আহমদ, পারভেজ আহমদ বিলাল, শহিদ আহমদ, শাকিল আহমদ রুজেল প্রমুখ। পাটলী ইউনিয় ছাত্রদল নেতা জাকারিয়া আহমেদ এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরুতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন শেষে বিশ্ববাসীর মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর পৌর যুবদল নেতা ছাদেক আহমদ ।

এসময় পাটলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল নূর, বিএনপি নেতা আব্দুর রুপ, কিম্মত আলী, রফু মিয়া, নুর মিয়া, ডাক্টার ইলিয়াস, পাটলী ইউনিয়ন যুবদল নেতা জুবেল আহমদ, আবুল হোসেন, লিকসন আহমদ, পাটলী ইউনিয় ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন, রুহুল আমীন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পাটলী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পাচঁশত অসহায় দরিদ্র দু:খী মানুষের মধ্যে ঈদ উপহারের ভোজ্যতেল , পেয়াজ,লবণ,আলু ,ময়দা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *