জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মো: সাজন মিয়ার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে কুরবানীর গরু , খাসি ও বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ¦ মো: সাজন মিয়ার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র সহ খালিকনগর গ্রামের অসহায় দরিদ্র ৬৭টি পরিবারকে কুরবানীর একটি গরু ,দুটি খাসি ও বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে যখন বিপর্যস্ত ঠিক সেই মূহুর্তে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লার অসহায় দরিদ্র পরিবারগুলো এখন অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন।

ঈদুল আযহার আনন্দকে ভাগাভাগি করে নিতে বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খালিকনগর গ্রামের পানিবন্ধী অসহায় দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জগন্নাথপুর পৌর শহরের দক্ষিণ হবিবপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক দানশীল ব্যাক্তিত্ব আলহাজ¦ মো: সাজন মিয়া।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আলহাজ¦ মো: সাজন মিয়ার অর্থায়নে ও জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: লুৎফুর রহমানের তত্ত¡াবধানে কুরবানীর একটি গরু, দুটি খাসি ও বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রীর প্যাকেট খালিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র এবং খালিকনগর গ্রামের অসহায় দরিদ্র ৬৭টি পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।

এ উপলক্ষে খালিকনগর মসজিদ প্রাঙ্গণে সাবেক পৌর কাউন্সিলার লুৎফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন , যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ মো: সাজন মিয়া, আওয়ামী লীগ নেতা শাহ আব্দুর রাজ্জাক, সাবেক পৌর কাউন্সিলার মঈন উদ্দিন, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই,

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উল্লা, সমাজকর্মী আব্দাল হোসেন, আব্দুস সোবহান, শ্রমিকলীগ নেতা কাজল দেবনাথ সহ আরো অনেকে। পরে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ মো: সাজন মিয়া ও তার পরিবার সহ বিশ^বাসীর মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *