স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশীর উদ্যোগে সপ্তম ধাপে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের, শাহারপাড়া ও পীরেরগাঁও গ্রামের অসহায় দরিদ্র, কর্মহীন খেটে খাওয়া দুইশতাধিক পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই অসহায় দরিদ্র ,কর্মহীন এসব পরিবারগুলোর পাশে রয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত সৈয়দপুর যুব পরিষদ নর্থইস্ট ইউ’কের সভাপতি ও সাউথশীল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মকসুদ মিয়া কোরেশী। তিনি সকল দূর্যোগময় মূহুর্তে ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন ।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে মানবিক সহায়তার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সপ্তম ধাপে ঈদুল আযহা উপলক্ষে শাহারপাড়া ও পীরেরগাঁও গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালীর শাহারপাড়া গ্রামস্থ বাস ভবনে আয়োজিত ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া।
পৃথক দুটি গ্রামে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী, পীরেরগাঁও গ্রামের মুরব্বি সিরাজ মিয়া, মনাফ মিয়া, ছায়েদ আলী, সমসুল মিয়া, তৌরিদ আলী, ছাত্রলীগ নেতা মো: সুজেল মিয়া, সৈয়দ রাসেল ,দিলসাদ খান, সমাজকর্মী রফু মিয়া, শফিক আহমেদ ,নিজাম উদ্দিন, রুমেল আহমেদ, সৈয়দ রাজু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।