০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিখোঁজের দুইদিন পর হাওরের পানিতে ভাসমান অবস্থায় ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার

  • Update Time : ০৩:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 1044
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া এলাকার হাওরের পানি থেকে আজ সোমবার দুপুরে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলী হোসেন (২৫) নামের ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত আলী হোসেন জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকার আব্দুল গনির ছেলে। পরিবারের লোকজন জানায়, ঈদের দিন সকালে কুরবানির মাংস সংগ্রহ করতে আলী হোসেন বাড়ি থেকে বের হলে ওই দিন থেকে সে নিখোঁজ হয় ।

আজ সোমবার সকালে বাড়ির পাশে হাওরের পানিতে আলী হোসেনের লাশ ভাসমান অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন।

থানার এসআই রফিক আহমদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নিখোঁজের দুইদিন পর হাওরের পানিতে ভাসমান অবস্থায় ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার

Update Time : ০৩:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০