স্টাফ রিপোর্টার::
জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২আগষ্ট) চিলাউড়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়েল আহমেদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল নেতা জুম্মন আহমদ ও সুহেল আহমদের যৌথ পরিচালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ- সভাপতি আবুল হাশিম ডালিম, বিএনপি নেতা ডা: রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মো: মামুনূর রশীদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা মো: নয়ন পাশা ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা এম,এ মানিক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা তোফায়েল আহমদ বাবর,এস আর তুহিন, সালমান আহমদ সৌরভ, শাকিল আহমদ রুজেল,হেলাল আহমদ, তানিম আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমদ জগন্নাথপুর উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ এর পক্ষ থেকে জাতীয়তাবাদী পরিবার সহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদউল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশ ও জাতীয় দূর্যোগকালীন সময়ে এবং বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত অসহায়, দিনমজুর মানুষের পাশে থেকে তাদের কে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার আহবান জানান।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এলেমান হোসেন।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ইলিয়াছ মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদল নেতা রুহেল আহমদ চৌধূরী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান মিয়া,
শিপন আহমদ মনাই, সুলেমান হোসেন, মোহাম্মদ তারেক মিয়া, জামিল হোসেন রুম্মান, বিল্লাল আহমদ, মো: আব্দুল মুমিন, মো: মামুন মিয়া, ফয়সাল আহমদ, রাসেল মিয়া, শফিকুল নূর, ইকরাম হোসেন, সুলেমান হোসেন, আব্দুল হামিদ, মিলাদ হোসেন, মো: রাজু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।