স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্র সহ সৈয়দ সাইদুল হককে (২৬) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (আগুণকোনা) গ্রামের সৈয়দ ফয়জুল হকের ছেলে ।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ১১টায় থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় থানার এসআই রাজিব রহমান, এসআই রফিকুল ইসলাম, এসআই মির্জা শাফায়েত , এএসআই মনির হোসাইন তালুকদার সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য সৈয়দপুর আগুণকোনা গ্রামে অভিযান চালিয়ে অবৈধ একটি আগ্নেয়াস্র সহ সৈয়দ সাইদুল হককে গ্রেফতার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সনরে অস্ত্র আইনরে ১৯-এ ধারায় মামলা রুজু করা হয় ।
আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১১টায় সৈয়দপুর গ্রাম থেকে অবৈধ আগ্নেয়াস্র সহ সৈয়দ সাইদুল হককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে অস্র আইনে মামলা হয়েছে। অবৈধ অস্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত:: সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল । যার জের ধরে রবিবার (২ আগষ্ট) বিকেলে সৈয়দপুর বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালেহ আহমদ ছোট মিয়ার বাস ভবন ঘীরে রাখে অস্রধারীরা।
স্থানীয়রা জানান, কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় এবং প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্র , ডেগার,রামদা, প্রদর্শন করা হলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীরর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সৈয়দপুর বাজারে পৌছলে অস্রধারীরা আত্মগোপন করে। ঘটনার সময় অস্রধারীদের অস্র প্রদর্শন এবং গুলি করার দৃশ্য ফেইসবুকে ভাইরাল হয়।
পুলিশ অবৈধ আগ্নেয়াস্র প্রদর্শন ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় জড়িত এসব অস্রধারীদের গ্রেফতার ও অস্র উদ্ধারে মাঠে নামে।
পুলিশ জানায় , সৈয়দপুর বাজারে ওই দিন ব্যবহৃত অস্র এবং ফেইসবুকে ভাইরাল হওয়া অস্রধারী সৈয়দ সাইদুল হককে ওই অস্র গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অস্রধারীদের গ্রেফতার ও অস্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।