স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ঈদ পূনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিরা এখনো দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে । এদের খুজে বের করতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতা বিরোধী চক্র অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্ঠি করছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন উল্লেখ করে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে আয়োজিত ঈদ পূনর্মিলনী সভায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব-উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ওগবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, 
কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া,কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি আকমল খান, কার্যনির্বাহী সদস্য পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, আওয়ামী লীগ নেতা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, আওয়ামী লীগ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া,
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার , রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর,
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ঈছরাইল, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমেল মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।