১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সরকারি খাস ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারী সহ ১০

  • Update Time : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / 676

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউয়নের চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি খাস ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন ।

সংঘর্ষে আহতরা হলেন, মহনমালা বিবি (৬০) , মামুন মিয়া (২২) ,আক্তার হোসেন (৩৬), সায়মা বেগম (১২), আতিকুর রহমান (১৭) , কাওসার হোসেন (২৫) সহ ১০ জন। এদের মধ্যে মহনমালা বিবি ও মামুন মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, চিলাউড়া নয়াপুঞ্জি গ্রামের আক্তার হোসেন ও একই এলাকার মামুন মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে গ্রামের সরকারী খাস ভূমি নিয়ে পূর্ববিরোধ চলছিল।

যার জের ধরে দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে সরকারি খাস ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারী সহ ১০

Update Time : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০