জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) পাটলীতে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানকে ঘীরে ব্যাপক প্রাণ”ঞ্চালের সৃষ্টি হয়। দিনভর ছাত্রদল নেতাকর্মীরা প্রাণের উচ্ছ¡াসে একে অন্যের রাজনৈতিক স্মৃতিচারন করেন।

বিকেল ৫টায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলনেতা জয়নুর আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতিগুলো ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

ছাত্রদলকে সু-সংগঠিত করে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ এর হাতকে শক্তিশালী করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা ছাত্রদল নেতা সাহিদুল ইসলাম এর পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এবং ছাত্রদল নেতা জাকারিয়া হোসাইন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ, জুনাইদ আহমদ জুনেদ, শামসুল ইসলাম জাবির, মিজানুর রহমান, তানভীর আহমদ তামীম, সৈয়দ মারজান,শাহেল জিম্মাদার,আল কবির, সুমন আহমদ , রেজাউল হক , নাঈম আহমদ , সেলিম আহমদ , পৌর ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, কলেজ ছাত্রদল নেতা রুহুল আমীন প্রমূখ।

বক্তারা ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করায় পাটলী ইউনিয়ন ছাত্রদলের প্রতি অভিনন্দন জানান ।

এসময় ছাত্রদল নেতা আবু শহীদ, পারভেজ আহমদ , বাদশা, হুমায়ুন কবির অলি, পারভেজ আহমদ বিলাল, হুমায়ুন খান, শেলাল আহমদ, আবু রায়হান, নাঈম ফালাক ,কয়েছ, ইমরান,মারজান, আশফাক,মোস্তাক,রিয়াজ,হোসাইন, আবিদুর,মইনুল, শাহিনুর,ছদরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *