১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

  • Update Time : ১০:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / 564

স্টাফ রিপোর্টার::
ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে আজ মঙ্গলবার সকালে উৎসব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সীমিত পরিসরে গীতা পারায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সর্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটির সভাপতি হীরা মোহন দে এর সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্ত পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার সচিব প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির অর্থ সম্পাদক শশী কান্ত গোপ,

প্রবীণ মুরব্বি লিখন দাস প্রমুখ। এসময় পিষুষ রায় কালা, প্রদীপ সূত্রধর, প্রজেশ গোপ, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দে,কল্যাণ কান্তি রায় সানি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যপূর্ণ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

Update Time : ১০:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০