জগন্নাথপুরে বঙ্গবন্ধু‘র শাহাদতবার্ষিকীতে সিদ্দিক আহমদ :: শোককে শক্তিতে পরিনত করে সামনে এগিয়ে যেতে হবে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুরের বিশিষ্ট সমাজসেবক বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং বাঙ্গালি জাতির মুক্তির জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন শোককে শক্তিতে পরিনত করে সামনে এগিয়ে যেতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী ও অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু‘র ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন।


উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহাতাব-উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,

উপজেলা আওয়ামী লীগের সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আগুর মিয়া, সদস্য নুরুল হক, সদস্য বখতিয়ার উদ্দিন, আওয়ামী লীগ নেতা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া,

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল,

মহিলা আওয়ামী লীগ সদস্য সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। এদিকে সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম লিলু। গীতা পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই , আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জিল্লুল হক, যুক্তরাজ্যের ইপসুইচ এন্ড সাফক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  তাজ উদ্দিন আহমদ তাজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদ, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি মকবুল হোসেন, আজমল হোসেন মিঠু, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহানুর আহমেদ শানুর ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজা জিম্মাদার,

পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ কলমদর আলী, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: দিলদার মিয়া মিটু , পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, ডা: নজরুল ইসলাম খোকন, রাজিব চৌধুরী বাবু, সৈয়দ জিতু মিয়া, পীযুষ দেব, নূর মুহাম্মদ , উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সায়মন হোসেন রুমেন, তোফায়েল  আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ,

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল কয়েছ, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমদ সেলিম, যুবলীগ নেতা মতিন মিয়া সহ আওয়ামী লীগ ,যুবলীগ ,ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ১০ টায় বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ের সামন থেকে শোক র‌্যালি বের করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পস্তর্বক অর্পন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *