জগন্নাথপুরে বিভিন্ন প্রজাতীর গাছ জোরপূর্বক কেটে দিলেন সড়ক অধিদপ্তরের ঠিকাদারী প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিভিন্ন প্রজাতীর গাছ জোরপূর্বক কেটে দিলেন সড়ক অধিদপ্তরের ঠিকাদারী প্রতিষ্ঠান । এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহা সড়কের নির্মাণাধীন কুশিয়ারার সেতুর বøক লাগানো কাজ চলছে। শুক্রবার (১৪ আগষ্ট) বিকাল ৩টায় সড়কের বøক লাগানো ও গাইড ওয়াল নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার নাদিম মিয়া, উপ সহকারি প্রকৌশলী স্বপন , ঠিকাদারী প্রতিষ্ঠানের লেবার রহিম উল্লাহ কর্তৃক লন্ডন প্রবাসী মাহমদ মিয়ার নতুন বাড়ীতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে ফেলেন।

বাড়ির কেয়ারটেকার মাসুক মিয়া গাছ কাটতে বাঁধা দেয়ায় তাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। খবর পেয়ে লন্ডন প্রবাসী মাহমদ মিয়ার চাচাতো ভাই মো: আলমগীর ঘটনা স্থলে ছুটে এলে উত্তেজনার সৃষ্ঠি হয়। পরে স্থানীয় লোকজনদের হস্তক্ষেপে বিষয়টি সালিশ বৈঠকে সমাধানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও বিষয়টি সালিশ বৈঠকের উদ্যোগ না হওয়ায় সোমবার (১৭ আগষ্ট) রাতে মো: আলমগীর জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ মঙ্গলবার ( ১৮ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর থানার এসআই ফিরোজ মিয়া ও এএসআই শিবলু মজুমদার ঘটনা স্থল পরিদর্শন করেন।

তদন্তকারী কর্মকর্তা এএসআই শিবলু মজমুদার জানান, গাছ কাটার অভিযোগে সরজমিন তদন্ত করে সত্যতা পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *