স্টাফ বিতরণ::
জগন্নাথপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউ আর সি ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিক, প্রধান শিক্ষক রূপক কান্তি দে , কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন সহ শিক্ষক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলগাঁও ইউনিয়নের সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু-জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান।