০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত- ৭:: এলাকায় শিয়াল আতঙ্ক
- Update Time : ০৭:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / 708
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় আজ শনিবার সকালে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ ৭ জন আহত হয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার দ্বিপক গোপ জানান, হঠাৎ একটি পাগলা শিয়াল পশ্চিম ভবানীপুর এলাকার নিশি দাস এর ঘরে ঢুকে কামড় দেয়। তাঁর চিতকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন।
এসময় শিয়ালের কামড়ে প্রকাশ দাস (৫), নিশি দাস (৭০), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫),রবিউল আলম (১২), সুমি দাস (৬) ও সুপ্রীতি রানী (৩০) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে।










