স্টাফ রিপোর্টার:
লিভার ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে আসা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধরকে দেখতে আসেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। আজ (২৬ আগস্ট) মঙ্গলবার মিন্টু রঞ্জন ধর এর জগন্নাথপুর বাজারস্থ রিচমুন অভিজাত কনফেকশনারীতে তিনি এসে তার শারিরীক অবস্থার খোজ খবর নেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সোহেল আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, ব্যবসায়ী কদ্দুস মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া সহ বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।