স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরণায়, জগন্নাথপুর উপজেলায় ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আলিম খান এর অর্থায়নে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চার শতাধিক দিনমজুর, কর্মহীন, অসহায় ,হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের সর্বত্র বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যখন ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন ঠিক সেই দূর্যোগময় মুহুর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা গরীব দু:খী মেহনতী মানুষের কল্যাণে নিবেদিত কয়ছর এম আহমেদ এর অনুপ্রেরণায় জগন্নাথপুর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতৃবৃন্দের অর্থায়নে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আলিম খান এর অর্থায়নে আশারকান্দি ইউনিয়নের চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে দাওরাই বাজারে, আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন ।
ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল রহমান কবেরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ,জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা আক্তার, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাশিম ডালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান,
সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুব দলের সভাপতি মিয়া মোহাম্মদ ইউসুফ, সুনামগঞ্জ জেলা যুব দলের সদস্য রওশন মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন নুরুল, উপজেলা বিএনপির সদস্য ডা: শাহ রুহেল মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ফুটবলার সেলিম আহমদ, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা ছালিক আহমদ,
জগন্নাথপুর পৌর যুবদল নেতা সাদেক আহমদ, তারেক আহমদ , সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বাবুল খান মুন্না, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য শিব্বির আহমদ কিবরিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, জুনেদ আহমদ, শামছুল ইসলাম জাবির , জয়নুর আহমদ, জামিল খান, মো: আব্দুল আহাদ, মির্জা মনসাদ, সাহেল জিম্মাদার, মো: জাবেল আহমদ, মো: আশফাক আহমদ, মো: রিয়াদ আমদ, পৌর ছাত্রদর নেতা ইমন আহমদ, মোজাহিদ আহমদ, কলেজ ছাত্রদল নেতা মো: রুহুল আমিন, পারভেজ আহমদ বিলাল, দেলোয়ার হোসেন, সেলাল আহমদ প্রমূখ।
পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন এডভোকেট জিয়াউর রহিম শাহিন।
এসময় আশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আবু খালেদ নেবু মিয়া, আলমগীর খান, মো: শাহ জায়েদ, আশারকান্দি ইউনিয়ন যুবদল নেতা মো: শামীম আহমদ, রুহুল আমীন খান, মো: ফখরুল ইসলাম, ওয়েছ কবির উজ্জল, মো: ছদরুল ইসলাম, মো: জামাল হোসেন, সুয়েবুল হক শানাজ, শাহ জাহান আহমদ রাজু, কাউছার কামালী, ইউনিয়ন ছাত্রদর নেতা এফআই মিজান, ইমরান খান, এমএ সালাম , শাকিল আহমদ সহ আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে আশারকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চার শত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।