০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন হোম আইসোলেশনে
- Update Time : ০৭:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / 550
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আজ মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
নতুন আক্রান্তরা হলেন জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় একজন, কেশবপুরে একজন এবং পাইলগাঁও গ্রামে একজন।
গতকাল সোমবার (৩১ আগষ্ট) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জানান, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন নতুন ১২৯ জন। অপর আক্রান্ত ১৭ জন হোম আইসোলেশনে আছেন।










