০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন

  • Update Time : ০৬:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 715

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয় আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) জগন্নাথপুরে আসছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করেন মাননীয় পরিকল্পনামন্ত্রী শনিবার সকাল ১১টায় কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন , সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়।

এছাড়াও দুপুর ১২টায় চিলিাউড়া পয়েন্টে মইয়ার হাওড়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে যোগদান করবেন মাননীয় মন্ত্রী এমএ মান্নান। এদিকে ৩ দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ আসছেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

দুপুর পৌনে ১২টায় বিমান যোগে তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন। এবং সেখান থেকে সড়ক পথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ নিজ বাড়িতে পৌছবেন।

মন্ত্রী ঐদিন বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের দেয়া করোনাকালীন বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।

পরে বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর হাসানরাজা অডিটোরিয়ামে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল এর উদ্বোধন, সন্ধ্যা ৭টায় মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ গ্যালারীর উদ্বোধন, রাত সাড়ে ৭টায় বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডলুরায় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের ‘সমাধি সৌধের’ উন্নয়ন কাজের উদ্বোধন করবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শনিবার বিকেল সোয়া ৫টায় মন্ত্রী ঢাকার উদ্যোশে বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির মন্ত্রীর সফরসূচি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন

Update Time : ০৬:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০