ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে জগন্নাথপুরে আওয়ামী লীগের শোক সভা
- Update Time : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / 547
স্টাফ রিপোর্টার::
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজি সুন্দর আলী,
আজমল হোসেন মিঠু, সৈয়দ কলমদর আলী, সুহিন আহমদ দুদু, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, নূর মোহাম্মদ, ইউনিয়ন যুবলীগ নেতা বাদশা মিয়া, কামরুল বকস্, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা মোহাম্মদ লিটন,
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, ফরহাদ আহমদ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, নিজাম রনি, বাহার, শিপু, পৌর ছাত্রলীগ নেতা মিছবা আহমদ, কামরান আহমদ প্রমূক।










