স্টাফ রিপোর্টার::
মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জগন্নাথপুর উপজেলা মৎস্য দপ্তরেরে উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বৃহৎ মইয়ার হাওরে ১০ থেকে ১৫ সেন্টিমিটারের চারশত পাচঁ কেজি, রুই, কাতলা, মৃগেল, কালি বাউস,ঘনিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
এসময় মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপ পরিচালক মো: জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক মো: লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মো: রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম ইসলাম, লিটন চন্দ্র দাস সহ বিভিন্ শ্রেনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক ,ব্যবসায়ী ও মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন।