০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত- ৫

  • Update Time : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / 547

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের  মধ্যে দু’জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মোহাম্মদপুর গ্রামের ছৈইল মিয়ার সঙ্গে একই গ্রামের হবিবুর রহমান  পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধ চলছিল।

এর জের ধরে আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন।

এর মধ্যে গুরুতর আহত রানা মিয়া (২৬) ও তোফায়েল আহমেদকে (২৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে, যার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে দুইপক্ষের সংঘর্ষে আহত- ৫

Update Time : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০