স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদরদপ্তর হতে প্রেরিত, গ্রামীণ ফোনের সহায়তায় এবং সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাচঁশত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড ) মো: ই্য়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ঘোষগাও উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলার লুৎফুর রহমান, রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিটের আজীবন সদস্য হাজি সোহেল আহমদ খান টুনু, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ সরকার ,
হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: ফারুক আহমদ, জগন্নাথপুর বাজারের উদয় ফার্মেসীর সত্ত¡াধিকারী শশী কান্ত গোপ, কবি সৈয়দ কলমদর আলী, সমাজকর্মী সালেহ আহমদ, রাজীব চৌধুরী বাবু সহ বিভন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর ১টায় শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিটের আজীবন সদস্য, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হাজি সোহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল।
সুনামগঞ্জ জেলা ইউনিটের উপজেলা যুব প্রধান আমির খান সাব্বিরের পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সামসুদ্দিন কামালী, সুনামগঞ্জ যুব রেডক্রিসেন্ট উপদেষ্ঠা সেরুজ্জামান, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হক কামালী,
নয়াবন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী বাবুল খান মুন্না, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সিনিয়র যুব সদস্য আব্দুস সালাম, যুব প্রধান-২ সোয়েব আবেদীন, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হাজি আবু বক্কর কামালী, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজ মিয়া, সদস্য সাইফুল কামালী, যুব রেডক্রিসেন্টের শাকিল আহমদ, শাহিদ মিয়া , রিয়াদ, নাহিদ, মামুন প্রমূখ।
রেডক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিটের আজীবন সদস্য, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হাজি সোহেল আহমদ খান টুনুর সার্বিক তত্ত¡াবধানে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ও শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক ভাবে জগন্নাথপুর পৌরসভা সহ উপজেলার রাণীগঞ্জ,পাইলগাঁও,পাটলী,সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নের পাচঁশত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তার চাল ,ডাল,ভোজ্যতেল ,চিনি,লবন,সুজি সহ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
উল্লেখ্য: বিভিন্ন উপজেলায় আগষ্ট মাস থেকে শুরু হওয়া ধারাবাহিক ভাবে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য, ইউনিট অফিসার ও যুব সদস্যগণ অংশ নেন।