নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জরে জগন্নাথপুরে নদীর পাড় কেটে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে রহিম মিয়া ( ৩৫)
নামের এক ব্যক্তি কে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়ছে।
দন্ডিত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে
আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিমনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত এই
দণ্ড্যাদেশ দেন।
আজ সকাল ১১ টায় জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে ঘোষগাঁও স্টিল ব্রিজ এলাকায়
নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার
ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত সেখানে উপস্থিত হন। এ সময় অভিযান চালিয়ে মাটি
কাটায় ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাসহ মাটি কাটা শ্রমিক রহিম মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজলো সহকারী কমশিনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত
জানান, অবৈধভাবে সরকারি ভূমি থেকে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,
২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি জানান,
র্দীঘদিন ধরে একটি চক্র জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ ও নদীর পাড় হতে
অবৈধ ভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল।