জগন্নাথপুরে আওয়ামী লীগের উদ্যোগে শেখ রেহানার ৬৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ ৬৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন,

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার শাস্তির বিষয়ে বিশ্বজনমত গড়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন শেখ রেহানা। তিনি নীরবে-নিভৃতে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সংগ্রাম করে যাচ্ছেন জীবনের প্রতিটি পর্যায়ে।

আজ রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন,

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পপাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া,

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জমশেদ মিয়া তালুকদার, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী , সাবেক সাধারণ সম্পাদক ডা: ছদরুল ইসলাম,

পাইলগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ কলমদর আলী, সুহিনুর রহমান দুদু মিয়া, সাজাদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোল্লা মোহাম্মদ লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,

সাধারণ সম্পাদক শাহ রুহেল, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন, যুবলীগ নেতা রাজীব চৌধুরী বাবু, কামরুল বক্স, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ , মিসবা আহমদ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *