স্টাফ রিপোর্টার::
জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্যের সহ সভাপতি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা সমাজসেবক শিক্ষানুরাগী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশারকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের অহংকার আবু বকর খান খসরুর সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত জামালপুর গ্রামের সর্বস্তরের নাগরিকদের উপস্তিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু বকর খান খসরুর প্রতি সমর্থন জানান।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বকর খান খসরুর বলেন, নির্বাচনী সভায় উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য ঐতিহ্যবাহী জামালপুর গ্রামের সম্মানিত মুরব্বীয়ান ও আমার বড় এবং ছোট ভাই বন্ধু সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে উপস্থিত না হয়ে মুঠোফোন এর মাধ্যমে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।
মতবিনিময় সভায় উপস্থিত থাকায় জাতীয় শ্রমিকলীগ যুক্তরাজ্যের সভাপতি ড. সামছুল হক চৌধুরী এবং সাধারন সম্পাদক এম ইকবাল হোসেন ভাই এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সহ আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আশারকান্দি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করণের অঙ্গিকারে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের স্নেহ ভালোবাসা প্রত্যাশায় দোয়া কামানা করেছেন শিক্ষা ও সামাজিক উন্নয়নে এবং গরীব দু:খী মেহনতী মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বকর খান খসরুর ।