আবু সাঈদ এর মৃত্যুতে ফার্মেসী ব্যবসায়ী সমিতির সহ সভাপতি এনামুল হক খান সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামের বাসিন্দা সিলেট মহানগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ রোড দক্ষিণ গেইট সংলগ্ন গ্রীণহিল হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবী মো: আবু সাঈদ এর আকস্মিক মৃত্যুতে সিলেট মহানগরীর রাগিব রাবেয়া মেডিকেল রোড ফার্মেসী ব্যবসায়ী সমবায় সমিতির সহ সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বাসিন্দা  এনামুল হক খান সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা মরহুম আবু সাঈদ ছিলেন, একজন সৎ ধার্মিক ন্যায়পরায়ন আদর্শিক ব্যবসায়ী ও সমাজসেবক। তার শূন্যতা পূরন হওয়ার নয়।

বিবৃতিদাতারা তার জীবন ও কর্মের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। রায়হান রাজা, মদিনা এন্ড রিয়াদ মেডিসিন কর্ণার প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামের মরহুম তোতা মিয়ার বড় ছেলে আবু সাঈদ (৫৫) রবিবার (১৩ সেপ্টেম্বর) মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ২ ছেলে , ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *