০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • Update Time : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / 1277

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া আনুষ্ঠানিক ভাবে গনসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া তার নিজ এলাকা ইকড়ছই থেকে শুরু করে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে আনুষ্ঠানিক ভাবে গনসংযোগ ও প্রচারণা শুরু করেন।

বিশাল শোভাযাত্রায় পৌরসভার সর্বস্তরের নাগরিকবৃন্দের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন, পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার পূত্র আওয়ামী লীগ নেতা নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া।

নির্বাচনী গনসংযোগ ও প্রচারণায় পৌরসভার সর্বস্তরের নাগরিকবৃন্দের পাশাপাশি উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:: মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া সম্প্রতি পায়ে অপারেশন করার ফলে হাটা চলা থেকে বিরত থাকতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন। ফলে তিনি রিক্সায় চড়ে গনসংযোগ ও প্রচারণায় নেমেছেন।

এদিকে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে শহরের পাড়া মহল্লায় গনজোয়ার সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর টুডে /এ হাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

Update Time : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০