স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে জগন্নাথপুর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মো: ইয়াসির আরাফাত নাদিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী, ইসহাকপুর,লুদরপুর ও এনায়েতনগর টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা আবু নছর মো: ইমাদ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন নয়াবন্দর এলাকার সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক ।
রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল করিমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পাটলী ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, মিরপুর ইউনিয়নের বাউরকাপন জামে মসজিদের ইমাম মাওলানা এহিয়া নোমান ,
অনন্ত গোলাম আলীপুর জামে মসজিদের ইমাম মাওলানা সোহেল আহমদ , দৈনিক ইত্তেফাক,এনটিভি ইউরোপ ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাই প্রমূখ।
এসময় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগন উপস্থিত ছিলেন।
পরে দুই হাজার ঊনিশ, দুই হাজার কুড়ি অর্থ বছরের উপজেলা পর্যায়ে ৩জন শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামারী ইমাম বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর টুডে/এ হাই