জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচন:: মেয়র পদে নৌকা মার্কার গনজোয়ার

স্টাফ রিপোর্টার::

আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার জৈষ্ঠ্য ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ১০ অক্টোবর পৌরসভার উপ-নির্বাচনে বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র পদে মিজানুর রশীদ ভূইয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগরে সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও যুগ্ম সম্পাদক লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসাইন , জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব-উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আব্দুল কাইয়ুম মশাহিদ,

সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সদস্য যুক্তরাজ্যের মীডল্যান্ড আওয়মী লীগের সহ সভাপতি মো: আকমল খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, সদস্য নুরুল হক, আওয়ামী লীগ নেতা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া,উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌরসভার প্যানেল মেয়র সোহেল আহমদ, পৌরসভার মহিলা কাউন্সিলার মীনা রানী পাল, মহিলা কাউন্সিলার নারগিস ইয়াসমিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, পৌর যুবলীগ নেতা মুহিবুর রহমান লিটু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল ,

সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল,  চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর,পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতচ্ছির, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবের কামালী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ , ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদু , জেলা ছাত্রলীগ নেতা সিপন আহমদ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে উন্নয়নের মহা জাগরণ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের ধারাবারিক উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আসন্ন পৌরসভার উপ-নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *