জগন্নাথপুরে নৌকা মার্কার সমর্থনে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আংগুর মিয়ার প্রচারণা

স্টাফ রিপোর্টার::
আসন্ন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে গনসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পাটলী ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া আজ সোমবার তিনি তার সমর্থকদের সাথে নিয়ে দিনভর পৌর শহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর বাজার সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগের পাশাপাশি ভোটারদের হাতে নৌকা মার্কার প্রচারপত্র তুলে দেন।

সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া ভোটারদের মন আকৃষ্ট করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ১০ অক্টোবর নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরসভার মেয়র পদে মিজানুর রশীদ ভূইয়াকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আকুল আবেদন জানান।

এসময় পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির সহ আংগুর মিয়ার বিপুল সংখ্যক সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *