স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা,সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক এর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (৪ অক্টোবর) জোহরের নামাজের পর শ্রীধরপাশা দারুল উলূম হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল বাতির। জানাযার নামাজে অংশ নেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল,
উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা বিএনপির সহ সভাপতি এমএ মুকিত, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু ,জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন ,
সাধারণ সম্পাদক বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমেদ প্রমুখ। এদিকে বিকেল ৪টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু মরহুম আব্দুল মালিকের বাড়িতে যান। এবং সেখানে মরহুমের পরিবার বর্গের প্রতি শান্তনা জানান।
উল্লেখ্য : প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল মালিক কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
৭৫ এর পরবর্তী আওয়ামী লীগের দু: সময়ে সক্রিয় ভূমিকা রাখেন, সৎ সজ্জ্বন নিবেদিত প্রান মুজিব সৈনিক আব্দুল মালিক। মরহুম আব্দুল মালিকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।
জগন্নাথপুর টুডে/ এ হাই