০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: মাস্ক বিহীন ঘোরাঘুরির দায়ে একত্রিশ হাজার টাকা অর্থদন্ড

  • Update Time : ১২:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / 690

স্টাফ রিপোর্টার:
নো মাস্ক, নো সার্ভিস, “মাস্ক পরিধান করুন সেবা নিন” আদেশে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারনার পাশাপাশি মাস্ক বিহীন চলাচলের দায়ে সাত জনকে একত্রিশ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়সির আরাফাত পৌরসভার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক বিহীন চলাচলের দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ধারায় সাত জনকে একত্রিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। এছাড়াও তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগনকে মাস্ক পরিধানের বিষয়ে সচেতন করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মাস্ক পরিধান অতিব জরুরী, মাস্ক পরিধানে বাজারের ব্যবসায়ী ও সাধারন জনগনকে সচেতন করা হয়। এছাড়াও দোকানে “মাস্ক ছাড়া পণ্য বিক্রয় করা হয় না” সর্তকতামূলক বাণী দৃশ্যমান স্থানে লিখা নিশ্চিত করা হয়। উপজেলার প্রতিটি হাট বাজার সহ জনগুরুত্বপূর্ন স্থান সমূহে প্রচারনার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জ.টুডে-এ হাই/১৮ নভে: ২০২০

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: মাস্ক বিহীন ঘোরাঘুরির দায়ে একত্রিশ হাজার টাকা অর্থদন্ড

Update Time : ১২:২৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০