০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার

  • Update Time : ০৮:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / 697

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাস্তবায়ন বিষয়ে তথ্যমূলক বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান। মূল্য তালিকার রিসিট প্রদানের ভিত্তিতে বিভিন্ন দোকান থেকে পণ্য সামগ্রী ক্রয় করণে জনসচেনতা সৃষ্টির বিষয়ে সেমিনারে বক্তব্য উপস্থাপন করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে মাস্ক পরিধানবিহীন পণ্য সামগ্রী বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মো: সায়খুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতার হোসেন,

তথ্য প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন প্রমূখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জ.টুডে/এহাই/১১ নভে:/২০২০

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার

Update Time : ০৮:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০