মোহাম্মদ ওয়েল ফেয়ার ট্রাস্ট কর্তৃক মীরপুরে সহস্রধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ

স্টাফ রির্পোটার::

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মোহাম্মদ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে মীরপুর ইউনিয়নের অসহায় দরিদ্র সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে।

আর্থ মানবতার কল্যাণে ব্রত নিয়ে প্রতিষ্ঠিত মোহাম্মদ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী, সমাজসেবক, দানশীল আবু ইয়াছিন সুমন এবং প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান আবু সাদেক মোহাম্মদ শামীমের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় মীরপুর ইউনিয়নের সহস্রাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান আবু ইয়াছিন সুমন ও যুক্তরাজ্য প্রবাসী তকদ্দুছ আলীর প্রকল্প পরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে শীত বস্ত্র বিতরণে আর্থিক সহযোগিতায় যারা রয়েছেন এদের মধ্যে সকলেই সমাজসেবক, শিক্ষানুরাগী দানশীল ও যুক্তরাজ্য প্রবাসী। তারা হলেন, যুক্তরাজ্য প্রবাসী মিরপুর ইউনিয়নের নাছিরপুর গ্রামের আব্দুল শহীদ, যুক্তরাজ্য প্রবাসী আনসার আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী বড়কাপন গ্রামের জহিরুল রহমান আংগুর, যুক্তরাজ্য প্রবাসী দয়াল জুবের মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শ্রীরামসী গ্রামের আংগুর আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাহার,

যুক্তরাজ্য প্রবাসী দরছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ওবায়দুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আধুয়া গ্রামের আব্দুল ওয়াহিদ, যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী গড়গড়িকান্দি গ্রামের কামাল হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী হাসান ফাতেমাপুর গ্রামের নিজাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কচুরকান্দি গ্রামের শাহাজান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আটঘর গ্রামের জাহাঙ্গীর খানঁ, যুক্তরাজ্য প্রবাসী ছয়ফুল খানঁ, যুক্তরাজ্য প্রবাসী শ্বাসনহবি গ্রামের তকদ্দুছ আলী, যুক্তরাজ্য প্রবাসী পইলবাগ গ্রামের সায়েক শিকদার, পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর।

মঙ্গলবার বেলা দুই টায় মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমরে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মানবতার কল্যাণে মোহাম্মদ ওয়েল ফেয়ার ট্রাস্টের মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসনা করেন এবং শীত বস্ত্র বিতরণে আর্থিক সহায়তায় জড়িত সংশ্লিষ্টদের প্রতি যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি অভিনন্দন জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আকমল খাঁন, বিশিষ্ঠ সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী জহিরুল রহমান আংগুর, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ মানবাধিকার ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, আইডিয়াল ভিলেজ ফোরামের সভাপতি মুজাক্কির হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনের তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও আটার জন স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে শীত বস্ত্র বিতরণ করা হয়।

 

জ.টুডে- এ হাই/১০ ডিসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *