জগন্নাথপুরের রানীগঞ্জ দক্ষিণপাড়ে নাইট মিনিবার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিনপাড় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ইংরেজী নববর্ষ দুই হাজার একুশ উপলক্ষে, বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শক ও খেলোয়ারদের অংশ গ্রহনে আকর্ষনীয় নাইট মিনিবার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শুক্রবার ( ১ জানুয়ারী) রাত ৭টায় রানীগঞ্জ দক্ষিনপাড় নতুন বাজার এম এ কাদির মার্কেট মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ইউনিয়ন পরিষদ সদস্য বজলু মিয়া, ইতালী প্রবাসী রুহেল আহমদ।

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহীন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা ওমর ফেরদৌস নোমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রানীগঞ্জ বাজার সেক্রেটারী আজমল হোসেন মিঠু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, হুমায়ুন আহমদ, মতিন মিয়া, আবু শাহাদাত জুম্মুন, খালেদ আহমেদ, শেফুল মিয়া।

এসময় এনটিভি ইউরোপ প্রতিনিধি মো: আব্দুল হাই, পাইলগাঁও ইউনিয়ন নেতা সৈয়দ কলমদর, আজিদ উল্ল্যা, জলিল মিয়া, দুলু মিয়া, রায়হান তালুকদার, শামীম আহমদ, মতিন মিয়া, টিপু মিয়া, লেফাস মিয়া, মান্না আহমদ, রুবেল আহমদ, জাকির হোসেন, কাওছার আহমদ, রিপন মিয়া, সেজুল মিয়া, রাব্বি আহমদ, মোজাম্মেল হোসেন, মেহেদী হাসান সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের কমিটির নেতৃবৃন্দরা হলেন শাহীন তালুকদার, আব্দুল হামিদ, লেছু মিয়া, শামীম আহমদ, মতিন মিয়া, সুবেন মিয়া, আবু শাহদাৎ জুম্মন, গোলাম সারোয়ার, ডা: সুজাত মিয়া, জুয়েল মিয়া, লেফাস মিয়া, টিপু মিয়া, এখলাছ মিয়া, লিকন মিয়া, শেফুল মিয়া, খালেদ মিয়া, জাকির মিয়া, আল-আমিন, সাইফুর রহমান রিপন, গোলাপ মিয়া, জালাল মিয়া, ময়না মিয়া। খেলা পরিচালনা করেন রুবেল মিয়া, মুহিবুর মিয়া, চন্দন মিয়া, নাহিদ মিয়া, মোজাম্মেল, মতিন মিয়া, মাছুম মিয়া, সাঈদ মিয়া, রাব্বি, তোফায়েল।

টুনামেন্টের প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এল.ই,ডি টেলিভিশন দাতা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আজমল হোসেন মিঠু, ২য় পুরস্কার ২৪ ইঞ্চি এল.ই,ডি টেলিভিশন দাতা রানীগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল ইসলাম, ৩য় পুরস্কার ১৭ ইঞ্চি এল.ই,ডি টেলিভিশন দাতা নোয়াগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়া।
কোয়াটার ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দাতা সৌদি আরব প্রবাসী দুলু মিয়া। গোল হেট্রিক পুরস্কার দাতা আলমপুর গ্রামের রায়হান তালুকদার, সর্বোচ্চ গোল পুরস্কার দাতা আলমপুর গ্রামের নোমান আহমদ। পরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *