স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ( ৪ জানুয়ারী) জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের নেতৃত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও আনন্দমূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সাবেক ছাত্রলীগ নেতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, পৌর কাউন্সিলর প্রার্থী সাফরোজ ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন,
খলিল কামালী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরহাদ আহমদ, ইসলাম উদ্দিন জসিম, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ, পৌর ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, কামরান আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য,
পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক রুকন আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েল খান, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমদ প্রমূখ।
জ. টুডে এ হাই/২০২১