০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে খাঁন ওয়েল ফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : ০৮:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / 584

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর দুর্গাপুর খাঁন পরিবার কর্তৃক আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত খাঁন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ( ১৩ জানুয়ারী) সকাল ১১টায় আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনষ্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা সিদ্দিক আহমদ বলেন এলাকার শিক্ষা সহ অসহায় দরিদ্রদের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে খাঁন ওয়েল ফেয়ার ট্রাস্ট অনন্য ভূমিকা রাখছে। তিনি ট্রাস্টের সকল ট্রাস্টীবৃন্দের প্রতি অভিনন্দন জানান এবং মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

খাঁন ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী সায়েদ খাঁন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ¦ আকমল খাঁন, ট্রাস্টী জাপা নেতা ডা: আছকির খাঁন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল-জান্নাত ইসলামিক ইনষ্টিটিউট এর সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।

এসময় ডা: সোনাফর আলী, হরুপ মিয়া, সোনাইম খাঁন, আফিজ উল্ল্যা, হাফিজ আতাউর রহমান, সুয়েব মিয়া, মাহবুবুর রহমান, মঞ্জু মিয়া, শওকত আলী, সদর মিয়া, মানিক মিয়া, সনাই মিয়া, আব্দুল বারি, কাইয়ুম মিয়া, তাজুদ খাঁন, আব্দুল কাইয়ুম, আবুল কালাম, আকলুছ মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিপুল সংখ্যক অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়।

জ. টুডে/ এ হাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে খাঁন ওয়েল ফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৮:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১