জগন্নাথপুরে মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়ার শেষ নির্বাচনী পথ সভায় নৌকার গনজোয়ার

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সমর্থনে নির্বাচনী শেষ গণসংযোগ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগ, প্রচারপত্র বিলি শেষে বেলা ২টায় পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের বড় গলিতে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে।

তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া কে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভিশন বাস্তবায়নে ও পরিকল্পনা মন্ত্রী হাওর রতœ এম এ মান্নানের উন্নয়নের স্বপ্নকে গতিশীল করতে আগামী ১৬ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য পৌরসভার সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,

সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূএধর বীরেন্দ্র ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,

উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানী প্রমূখ। পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সীতেশ তালুকদার মঞ্জু,

জেলা পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজাদ রুমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, বনানী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, আবদুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সদস্য আকমল খান , সৈয়দ মাসুম আহমদ প্রমূখ। নৌকা প্রতীকের সমর্থনে পৌরসভার সব কটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড প্রচার মিছিল পথ সভায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *