০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন ৮৩৭৮ ভোট পেয়ে বিজয়ী

  • Update Time : ০৯:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 883

স্টাফ রিপোর্টার :-
জগন্নাথপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো ইভি এম পদ্ধতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্র্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র মো: আক্তার হোসেন চামচ প্রতীক নিতে ৮হাজার ৩শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইঁয়া নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৮হাজার ১৮টি। বিএনপি মনোনীত মো: হারুনুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছে ৮শ ১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু চন্দ্র রায় বিশ^ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪শ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজাদ আলী সফিক মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৫শ ৭৫ ভোট।

সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও সন্ধ্যা ৬টার মধ্যে ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে ১২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৬শ ৪২জন। ভোট প্রয়োগ করেছেন ১৮ হাজার ২শ ৬জন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন ৮৩৭৮ ভোট পেয়ে বিজয়ী

Update Time : ০৯:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১