০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের প্রিয়মূখ তছির আলী আর নেই

  • Update Time : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / 1053

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আলী মঞ্জিল এর মরহুম মোজাফ্ফর আলীর বড় ছেলে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ইসি মেম্বার, একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য শাখার সভাপতি, ঢাকার ফকিরেরপুলস্থ আবাসিক হোটেল এ্যারোমা রিজেন্সির পরিচালক, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনের প্রিয়মূখ হাজি তছির আলী ইন্তেকাল করেছেন। ইন্না—-রাজেউন।

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। যুক্তরাজ্যে এবং বাংলাদেশের শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবায় অত্যান্ত পরিচিত ব্যক্তিত্ব ৫২বছর বয়েসী হাজি তছির আলী প্রথমে করোনা আক্রান্ত হলে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন। পরে তিনি কিডনী ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুম হাজি তছির আলীর ছোট ভাই আজাদ আলী জানান, চার সপ্তাহ চিকিৎসা শেষে আজ সোমবার দুপুরে লন্ডনের হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেছেন। এদিকে হাজি তছির আলীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশ ও প্রবাসে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মহল সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে হাজি তছির আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের চেয়ারম্যান তাহের কামালী, জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদ, ট্রেজারার রেজাউর রহমান রেজা সহ সংস্থার নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের প্রিয়মূখ তছির আলী আর নেই

Update Time : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১