রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম মোতাহীর আলীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, রানীগঞ্জ বাজারের সুনামধন্য ব্যবসায়ী এম মোতাহীর আলীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় গন্ধর্ব্যপুর গ্রামের হাজী সমসু মিয়ার বাড়িতে গন্ধর্ব্যপুর ও অনন্তপুর গ্রামের বিপুল সংখ্যাক জনসাধারনের অংশ গ্রহনে মতবিনিয়ম সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম মোতাহীর আলী তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সেবায় কাজ করতে চাই। আপনাদের ছেলে হিসেবে আসন্ন ইউনিযন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ প্রকাশ করছি। তিনি বলেন আপনাদের অকৃতিম স্নেহ ভালবাসায় ইউনিয়নবাসীর কল্যানে নিজেকে জড়িয়ে রাখতে চাই। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের উন্নয়নের মহাজাগরনের ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার প্রতিটি উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন। নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত রানীগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম মোতাহীর আলী।

রানীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ঠ মুরব্বী হাজী সমসু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো: ইছরাক আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আনোয়ার মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হাজী এখলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্ম বিষয়ক সম্পাদক মো: জাহির মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, সমাজ সেবক সাহেদ তালুকদার প্রমুখ।

এ সময় এলাকার বিশিষ্ঠ মুরব্বী হাজী নুর রহমান, হাজী আঙ্গুর মিয়া, মো: রঙ্গু মিয়া, মো: ইনজেত মিয়া, মো: সঞ্জব মিয়া, মো: রসক আলী, মো: বশির মিয়া, হাফিজ বশির মিয়া, সাবেক ইউপি সদস্য হাজী কাদির মিয়া, মো. আলা উদ্দিন, মো. আতর মিয়া, হাজী কমলা মিয়া, জালাল উদ্দিন, মো: আপ্তাব উদ্দিন, মো: জবর আলী, মো: গোলাপ মিয়া, মো: জমির মিয়া,

মো: হুসিয়ার মিয়া, মো: নুর কাদির, ইয়াফুল মিয়া, মো: ওয়াহিদ আলী, মো: আব্দুল মালিক, সাবিল বক্্র, মো: আব্দুল কালাম, মো: সুফি মিয়া, উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি মো: সুনু মিয়া, ইউপি সদস্যা মোছা: এলাছি বিবি, মো: কাউছার মিয়া, মো: মাসুক মিয়া, হাজী ফজলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মখলুছ মিয়া,

সমাজ সেবক ছুলুক মিয়া, সিরাজুল ইসলাম, মো: আক্তার হোসেন, মো: সালাম মিয়া, জাবের তালুকদার, ফখরুল ইসলাম, মাহমুদুর মিয়া, হাসান তালুকদার, জায়েদ তালুকদার, শাহিদ আলী, মো: অলি মিয়া, রাজিব মিয়া, সালমান মিয়া, দিলাল মিয়া, বিরজু মিয়া, জাবের আল আদনান, মো: শিপন আহমদ সহ এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *