০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নুরুল ইসলাম তাক্বওয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যেগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

  • Update Time : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • / 420

স্টাফ রিপোর্টার:
শিক্ষা সহ আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হাজি নুরুল ইসলাম তাক্বওয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যেগে ও জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সুজাতুল ইসলাম সুজাত এর অর্থায়নে এবং দেশ ও প্রবাসে বসবাসরত সালদিঘা, গোপড়াপুর, গয়াসপুর ও খাগাউড়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গয়াসপুর, গোপড়াপুর, সালদিঘা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুসসুন্নাহ মাদ্রাসায়, বুধবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক জুনাব ও সালদিঘা গ্রামের দুদু মিয়া, সাবেক ইউপি সদস্য ইউনুছ মিয়া সহ এলাকার মুরব্বী ও যুবকদের তত্ত্বাবধানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার ৩০টি হাফিজিয়া মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেপাক) এর পরিদর্শক হাফিজ মাওলানা ইলিয়াছ আহমদ, প্রশিক্ষক হাফিজ মাওলানা শামসুল আরেফীন, প্রশিক্ষক হাফিজ মাওলানা ক্বারী আবু ইউসুফ। এ উপলক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতিয়া জালালপুর মাদ্রাসার মোহাদ্দিছ শায়েখ মাওলানা জমির উদ্দিন।

জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুসসুন্নাহ গয়াসপুর, গোপরাপুর, সালদিঘা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মুহতামিম শায়েখ হাফিজ সৈয়দ ফখরুল ইসলাম, কুবাজপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, আঞ্জুমানে তালিমূল কোরআন বাংলাদেশের সাধারন সম্পাদক মাওলানা এমদাদুল হক নোমানী, বিশিষ্ঠ ব্যবসায়ী মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকী, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, হবিবপুর এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন, সালদিঘা গ্রামের এলখাছুর রহমান, সালদিঘা গ্রামের রাজিব আহমদ, গয়াসপুর গ্রামের জুবায়ের আহমদ সহ আরো অনেকে।

পরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফিজ রায়হান আহমদকে প্রথম পুরস্কারের দশ হাজার টাকা, হাফিজ মাহমুদুল হাসানকে দ্বিতীয় পুরস্কারের সাত হাজার টাকা ও হাফিজ আহমদ হাসান আসরারকে তৃতীয় পুরস্কারের পাঁচ হাজার টাকা এবং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জ. টুডে/ এ হাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নুরুল ইসলাম তাক্বওয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যেগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

Update Time : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১