স্টাফ রিপোর্টার:
বৈশি^ক মহামারি করোনা ভাইরাস সংক্রমন থেকে সুরক্ষায় সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, এসিল্যান্ড মো: ইয়াসির আরাফাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর প্রথম টিকা গ্রহনের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল হাসান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ,
জগন্নাথপুর থানার ওসি তদন্ত মুসলেহ উদ্দিন, মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী সহ সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারন জনগণ বিকেল ৩টা পর্যন্ত ভ্যাকসিন টিকা গ্রহন করেন।
এদিকে ভ্যাকসিন টিকা গ্রহনের জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সকল স্তরের নাগরিকদের উপচে পড়া ভীড় ছিল। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, প্রথম দিন ৬০ জন পুরুষ মহিলা ঠিকা গ্রহন করেছেন। এর মধ্যে পুরুষ ৪৪জন এবং মহিলা ১৬জন। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের প্রশিক্ষিত ঠিকাদান কারীদের মাধ্যমে প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলায় ৮ হাজার ৮শত ভ্যাকসিন এর মধ্যে প্রথমে ৪ হাজার ৪শ জনের মধ্যে প্রথম টিকা এবং ২৮ দিন পর পুনরায় ঐ ৪ হাজার ৪শ জনের মধ্যে দ্বিতীয় টিকা প্রদান করা হবে।
জ. টুডে / এ হাই