০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে একতা স্পোটিং ক্লাব ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : ০৪:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 579

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মানবতার কল্যাণে নিবেদিত ক্রীড়াপ্রেমী, সৈয়দ আব্দুল মুকিত রুবেল এর সৌজন্যে করিমপুর, কামারগাঁও ও চাহাড়িয়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এবং করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার আলী, আজাদ মিয়া, লিটন মিয়া, সজ্জাদ মিয়া, রানা মিয়া এবং চাহাড়িয়া ও কামারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, বাবুল মিয়া, শওকত মিয়া, গোলাব মিয়ার অনুপ্রেরণায় বর্ণিল আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৪টায় বর্ণিল সাজে সাজানো করিমপুর, কামারগাঁও ও চাহাড়িয়া গ্রামের পশ্চিমের মাঠে প্রায় অর্ধ লক্ষাধিক দর্শকের উপস্থিতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত রুবেল ও কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিশাল কেঁক কেটে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

ধারাভাষ্যকার সমিতি সিলেটের সভাপতি জুয়েল আহমদ নূর, সাধারন সম্পাদক রুহুল আমীন, ক্রীড়া সম্পাদক নুরুল হক আবু ও আলী হোসেন রানার প্রাণবন্ত ধারা বর্ণনায় এবং একতা স্পোটিং ক্লাবের ঠিম ম্যানেজার সৈয়দ স্বপন মিয়া, একতা স্পোটিং ক্লাবের সভাপতি জুবেদ আলী, সাধারন সম্পাদক সায়মন মিয়া সহ ক্লাবের সদস্যদের সহযোগিতায় একতা স্পোটিং ক্লাব করিমপুর বনাম ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির মধ্যে খেলা শুরু হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী চুনারুঘাটকে এক শুন্য গোলে হারিয়ে একতা স্পোটিং ক্লাব করিমপুর জয় লাভ করে।

পরে বিশিষ্ঠ মুরব্বী হাজি ইন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, লন্ডন প্রবাসী সৈয়দ আব্দুল করিম ছালিক, সৈয়দ রুকন মিয়া, মো: সুমন মিয়া সহ আরো আনেকে।

উভয় দলের খেলোয়ারদের জমজমাট খেলায় দর্শকদের প্রাণ উল্লাসে মাঠে অন্য রকম এক আনন্দময় মুহুর্তের সৃষ্ঠি হয়। খেলায় এক শুন্য গোলে জয় পেয়েছে একতা স্পোটিং ক্লাব করিমপুর। প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহনকারী উভয় দলকে পুরস্কারের ট্রপি এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে একতা স্পোটিং ক্লাব ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০৪:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১