জগন্নাথপুরে প্রয়াত গুনীজনদের স্মরনে সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা আর্ন্তজাতিক গীতিকবি সাংষ্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার প্রয়াত মরমী সাধক কবি আছিম শাহ, শাহনূর শাহ, মুন্সি রহমত উল্ল্যা, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার রইছ আলী, গীতিকবি আব্দুল তাহিদ, গীতিকবি কুতুব আফতাব, ফুটবলার ইউনুছ মিয়া, আব্দুন নূর, সৈয়দ সাব্বির মিয়া, সমাজসেবক বশির আহমদ, আব্দুল হাই, সাব আলী, মবশি^র মিয়া, মঞ্জুর কাবেরী, তছির আলী, আশুক মিয়া, মাহবুবুর রহমান ভূইয়া সহ প্রয়াত গুনীজনদের স্মরনে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। জগন্নাথপুর উপজেলা আর্ন্তজাতিক গীতিকবি সাংষ্কৃতিক পরিষদের সহ-সভাপতি পৌর কাউন্সিলার শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও সহ-সভাপতি কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার,

জগন্নাথপুর পৌরসভার সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, শিক্ষানুরাগী আলীনূর রশীদ, জগন্নাথপুর উপজেলা আর্ন্তজাতিক গীতিকবি সাংষ্কৃতিক পরিষদের যুগ্ম সম্পাদক সালা উদ্দিন মিঠু, সহ-সভাপতি আকমল হোসেন ভুইয়া। এসময় আবিবুল বারী আয়হান, আব্দুল বারিক, আবুল মিয়া, আয়বর আলী, ফয়ছল গণী, গোলাম রব্বানী আকাশ, আব্দুল পরান, আনছার মিয়া, রশিদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর আর্ন্তজাতিক গীতিকবি সাংষ্কৃতিক পরিষদের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শাহ ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ হামজা, ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী মনোয়ার কাবেরী, সহ সম্পাদক মঞ্জুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, রনক আহমদ, আবিদুর রহমান আরজু, খালেদ আহমদ, নেপুর আহমদ, মুফাজ্জল মিয়া, মির্জা রুহুল আমীন ও সফু মিয়া সহ পরিষদের নেতৃবৃন্দ প্রয়াত গুনীজনদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *