জগন্নাথপুরে ৭মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গঁ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে বলেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্রের ধোকাবাজি আর চলবেনা।

তিনি ১৯৭১সালের মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বেই ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন বাঙ্গালী একটি নিরস্ত্র জাতি ছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের একটি ভাষনের মাধ্যমে নিরস্ত্র বাঙ্গালী শসস্ত্র বাঙ্গালীতে রূপান্তরিত হয়েছিল। বঙ্গবন্ধু তার ভাষনে বললেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্র¯ু‘ত থেকো, শক্রুর মোকাবিলা করতে হবে। সেদিন নিরস্ত্র বাঙ্গালী শসস্ত্র বাঙ্গালীতে রূপান্তরিত হয়েছিল। বঙ্গবন্ধুর এই ভাষন অসাধারণ ও অনন্য ফলে জাতি সংঘের বিশ^ ঐতিহ্যের প্রমান্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সহ- প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক যুগ্ম সম্পাদক তৌরিছ আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক,

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আলা উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান,

পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, জগন্নাথপুর কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, সদস্য সচিব কামরান আহমদ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর আলী আফজল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সত্তার, সাবেক সভাপতি আজাদ কাবেরী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক কোরেশী, আওয়ামী লীগ নেতা আনছার মিয়া, শাহানুর আহমদ সানুর সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *