সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আজহারুল ইসলাম কামালীর নির্বাচনী মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
আসন্ন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক হাজী মো: আজহারুল ইসলাম কামালীর সমর্থনে শাহারপাড়া গ্রামবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ মার্চ সকাল ১১টায় চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আজহারুল ইসলাম কামালীর উদ্যোগে শাহারপাড়া নারাইনপুর গ্রামস্থ তার নিজ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ঠ মুরব্বী আলফু মিয়া কামালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আজহারুল ইসলাম কামালী।

মতবিনিময় সভায় বিশিষ্ঠ মুরব্বী সিরাজুল হক কামালী, সাইস্তা মিয়া কামালী, ইরন মিয়া কামালী, আনহার মিয়া কামালী, সজ্জাদ মিয়া কামালী, আব্দুল কুদ্দুছ কামালী, আব্দুল মমিন কামালী, ছালিক মিয়া কামালী, লুলু মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, সাবেক ইউপি সদস্য আঙ্গুর মিয়া কামালী, মাওলানা শাহিন মিয়া কামালী, সজ্জাদ মিয়া কামালী, আব্দুল মতলিব, ফারুক কামাল কামালী, আবু তাহের রুহান কামালী, লিকসন খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আজহারুল ইসলাম কামালী তার বক্তব্যে বলেছেন ইউনিয়নের নাগরিকদের কল্যাণকর প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহীতার প্রতিশ্রুতি নিয়ে আগামী দিনগুলোতে নিজেকে মানব সেবায় বিলিয়ে দেয়ার অভিপ্রায়ে এবং গ্রামীণ অবকাঠামো টেকসই উন্নয়ন সহ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করণের অঙ্গীকারে দেশ ও প্রবাসে বসবাসরত স্বজনদের পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের অকৃতিম ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেছেন।

প্রসঙ্গত: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর গ্রামের মরহুম আনোয়ার মিয়া কামালীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী মানবতার কল্যাণে নিবেদিত, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব তারুণ্যের অহংকার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজি মো: আজহারুল ইসলাম কামালী ইতোমধ্যে প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা ও হাট বাজারে অবিরাম প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *