স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আশারকান্দি ইউনিয়ন প্রিমিয়ার লীগ ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ ) বেলা দুইটায় দাওরাই ষড়পল্লী স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। আশারকান্দি ইউনিয়ন ক্রীড়া সংস্থার সদস্য প্রতাপ খানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া,

আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার, সাবেক সভাপতি আজাদ আলী কবিরী, সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, সাবেক সাধারন সম্পাদক আবুল কয়েস ইসরাইল, ষড়পল্লী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন আর রশিদ, যুক্তরাজ্য প্রাবাসী সৈয়দ জমিরুল হক, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ।
অন্যান্যের মধ্যে আশারকান্দি ইউনিয়ন ক্রীড়া সংস্থার সদস্য ফররুখ আহমদ, মো: মহিবুর রহমান রাসেল, মো: আবুল কালাম, মো: সুজন মিয়া, মো: হাবিবুর রহমান, মো: দিলদার হোসেন, লিটন আহমদ, মুক্তাদির আহমদ, রশিদ আহমদ, জনি চৌধুরী, মাসুম আলী, আবু ইউসুফ চৌধুরী জনি, রিজু সুলতান, মনজুর আহমদ, লাভলু মিয়া, এনায়েল খান, রুবেল আহমদ, মাসুম আহমদ, তারেক আহমদ, আব্দুস সামাদ, মামুন আহমদ, আজহারুল ইসলাম পারভেজ, আলী আহমদ, জাবের আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় রংধনু ক্রিকেট ক্লাব দাওরাইকে ১৭ রানের ব্যবধানে পরাজিত করে সুপারস্টার ক্রিকেট একাডেমী জয়দা চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নিজাম আহমদ, সেরা ব্যাটসম্যান মাহিদ আহমদ, সেরা বোলার রুবেল আহমদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট মাহিদ আহমদ নির্বাচিত হন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কারের ট্রপি ও অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।